মূল কন্টেন্টে যান

অৎসুইশি

সংক্ষিপ্ত পরিচিতি

এক নজরে

ছদ্মনাম অৎসুইশি (乙一, Otsuichi)
আসল নাম হিরোতাকা আদাশি (安達 寛高)
জন্ম ২১ অক্টোবর ১৯৭৮
জন্মস্থান ফুকুওকা প্রিফেকচার, জাপান
শিক্ষা তোয়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি
পেশা ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা
ঘরানা হরর, ফ্যান্টাসি, রহস্য-সাহিত্য
অন্যান্য ছদ্মনাম এইশি নাকাতা, আসাকো ইয়ামাশিরো, ইউশি মামোরাগি
পুরস্কার হনকাকু মিস্ট্রি পুরস্কার (২০০৩), জাম্প নভেল গ্রাঁ প্রি (১৯৯৬)

পরিচিতি

অৎসুইশি (乙一, Otsuichi) হলেন হিরোতাকা আদাশির (安達 寛高, Adachi Hirotaka) ছদ্মনাম। তিনি জাপানের একজন প্রখ্যাত হরর ও ফ্যান্টাসি-ঘরানার লেখক ও চলচ্চিত্র নির্মাতা। তিনি জাপান মিস্ট্রি রাইটার্স ও হনকাকু মিস্ট্রি রাইটার্স ক্লাবের সদস্য।

জন্ম ও শিক্ষা

তিনি ১৯৭৮ সালের ২১ অক্টোবর জাপানের ফুকুওকা প্রিফেকচারে জন্মগ্রহণ করেন। তিনি তোয়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়াশোনা করেন। উল্লেখ্য, তার ছদ্মনাম ‘অৎসুইশি’ একটি পকেট কম্পিউটারের মডেল নাম থেকে নেওয়া বলে জানা যায়।

সাহিত্যজীবন

হাইস্কুলে পড়াকালীন অবস্থায় ‘সামার, ফায়ারওয়ার্কস অ্যান্ড মাই করপস’ (Summer, Fireworks and My Corpse) দিয়ে তার লেখালেখির অভিষেক ঘটে। তার সবচেয়ে আলোচিত রচনা ‘গথ’ (Goth, ২০০২), যা কমিক ও চলচ্চিত্রে রূপায়িত হয়েছে এবং ২০০৩ সালে জাপানের মর্যাদাপূর্ণ হনকাকু মিস্ট্রি পুরস্কার লাভ করে। ‘জু’ (Zoo, ২০০৩) গল্পসংকলনটিও চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘কলিং ইউ’ (Calling You), ‘সেভেন রুমস’, ‘ব্ল্যাক ফেয়ারি টেইল’, ‘ইন আ ফলিং এয়ারপ্লেন’, ‘দ্য হোয়াইট হাউস ইন দ্য কোল্ড ফরেস্ট’ প্রভৃতি। আসাকো ইয়ামাশিরো, এইশি নাকাতা ও ইউশি মামোরাগি — এই তিন ছদ্মনামেও তিনি লিখে থাকেন।

চলচ্চিত্র-জীবন

লেখালেখির পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণের সাথেও যুক্ত। তার রচনা থেকে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে — যেমন ‘গথ’ ও ‘জু’। তিনি ‘আলট্রাম্যান গিড’ সিরিজের সিরিজ কম্পোজার ও লেখক হিসেবেও কাজ করেছেন।

বাংলা অনুবাদ

বাংলাদেশে তার বইয়ের অনুবাদ পাঠকের মধ্যে পরিচিত। ‘গথ’ ও ‘জু’ বই দুটি কৌশিক জামানের অনুবাদে বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এবং ‘ব্ল্যাক ফেয়ারি টেইল’ সালমান হকের অনুবাদে রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবন

তিনি ২০০৬ সালে তোমোয়ে ওশিকে বিয়ে করেন; তার শ্বশুর বিখ্যাত অ্যানিমে পরিচালক মামোরু ওশি।

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।