মূল কন্টেন্টে যান

হেদায়াতের সূচনা for hardcover

বই সম্পর্কে

হেদায়াতের সূচনা pdf read text
লেখক : আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ, আল্লামা ইবনুল জাওযী (রহঃ), হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী (রহ.)
প্রকাশনী : ইবাদাহ পাবলিকেশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা
অনুবাদক : শাকিল হোসাইন
পৃষ্ঠা : 176, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা
সাপ্লায়ার জানিয়েছেন এই বইটি 22 February 2022 এ প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

Image

দ্বীন একটা সুবিশাল রাস্তা। এই রাস্তার প্রত্যেক অভিযাত্রীর শক্তি-সামর্থ্য, জ্ঞান-বুঝ, অবস্থা-পরিস্থিতি একেকরকম। এখানে কেউ দ্রুত এগিয়ে চলে, কেউ ধীরে ধীরে আগায়। প্রত্যেকেই যার যার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে নিরন্তর। দুঃখজনক হলেও দ্বীনের বুঝ পাওয়ার পর আমরা অনেকসময়ই খুঁটিনাটি আইনী বিষয়, আকীদাহর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়সহ নিজ নিজ মাসলাক ও মানহাযের গোত্রপ্রীতিতে আবদ্ধ হয়ে পড়ি। এর কারণ আমরা দ্বীনের মাঝে অগ্রাধিকার বুঝে উঠতে পারি না। 
একেকজনের সামর্থ্য একেক রকম হলেও কিছু সাধারণ ভিত্তি দিয়েই প্রত্যেককে অগ্রসর হতে হয়। কিন্তু আমরা দ্বীনের চাহিদা ও দাবীর অগ্রাধিকার না বোঝার কারণে অনেক সময় ভুল বুঝি এবং অন্যকে ভুল পথে নিয়ে যাই। হেদায়াত পাওয়ার পর কি করতে হবে, কীভাবে করতে হবে, জীবনযাত্রা কীভাবে চালাতে হবে, কোন কোন গুণ অর্জন করতে হবে, কাকে অগ্রাধিকার দিতে হবে, কাকে বর্জন করতে হবে- এ নিয়েই এ বইটি। ইসলামী ইতিহাসের অন্যতম সেরা তিনজন আত্মার চিকিৎসক আমাদেরকে উপদেশ দিচ্ছেন, পথ বাতলে দিচ্ছেন। আসুন সেই উপদেশ গ্রহণ করি, নিজে আলোকিত হই, অন্যদেরও আলোকিত করি।
অনুবাদকের কথা …….
আল্লাহর প্রশংসা ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ ও সালাম দিয়ে আরম্ভ করছি। ইসলাম চিরসত্য। সত্যকে কখনো দমন করা যায় না। তবে কিছুদিন বা কিছু সময়ের জন্য এর অগ্রগতিকে কিছুটা শ্লথ করা যেতে পারে, এই যা। আমরা দেখতে পাচ্ছি অনেক বাধা-বিপত্তি প্রোপাগান্ডা পেরিয়ে মানবজাতি বিশেষ করে যুবসমাজ সত্য ও সুন্দরের পথে আসছে, দ্বীন ইসলামের আলোর পথে অগ্রসর হচ্ছে। দীর্ঘদিন ঘুমকাতুরে থেকে এবার আস্তে আস্তে সেই নিদ্রা ভাঙছে অনেকের। অত্যন্ত আনন্দের কথা।
কিন্তু সঠিক পথ পাবার পরে একে আজীবন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষত এ যুগে এরকম চ্যালেঞ্জ আগেকার যেকোনো যুগ থেকে অনেক বেশি ও সূক্ষ্ম। এসকল প্রতিবন্ধকতাই মূলত দ্বীনের পথে টিকে থাকার পরীক্ষাস্বরুপ। দ্বীনের প্রবেশের পর আমরা কি করি? বেশিরভাগই প্রান্তিকতায় ডুবে যাই। কেউ ইখতিলাফী বিষয়াদি নিয়ে ঘাঁটাঘাঁটি করাকেই দ্বীনের মূল মনে করি, কেউ আকীদার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিতর্কে ডুব না দিলে দ্বীনকে অপরিপূর্ণ ভাবে, অন্যেরা আবার ছোট ছোট বিষয়ে অপরকে বিভ্রান্ত না ভাবলে দ্বীনের চাহিদাকে অপূর্ণ মনে করে, আবার কেউ দুনিয়াবিমুখতার নামে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 
এগুলো তো ভেতরের চ্যালেঞ্জ, এছাড়াও বাহির থেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ তো আসছেই। কিন্তু অনেক সময় আমরা বাহিরের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারলেও ভেতরের সমস্যাগুলোকে প্রান্তিকতাগুলোকে সঠিকভাবে চিনতে পারি না, তাই এর যথাযথ প্রতিকার করাও সম্ভবপর হয়ে ওঠে না অনেকসময়ই।
প্রয়োজন ছিলো ধীরে ধীরে অগ্রাধিকার অনুযায়ী ও নিজের সামর্থ্য মোতাবেক সঠিক পথ ধরে আগানোর। কিন্তু এরকমটা আমরা সচরাচর দেখি না। এর সমাধান হচ্ছে সঠিক জ্ঞানার্জন এবং একে যথার্থভাবে বাস্তবায়ন। এই বইটা হেদায়াতের পথে কীভাবে অগ্রসর হতে হবে সে বিষয়ে সুন্দর রুপরেখা প্রণয়নে অনেক বড় সাহায্যকারী হতে পারে। এতে গাযালী, ইবনুল জাওযী ও ইবনুল কাইয়্যিমের মত বিশ্ববরেণ্য আলিমের লেখা আছে। তারা আমাদেরকে উপদেশ দিচ্ছেন নানাভাবে, আমাদের করণীয় বাতলে দিচ্ছেন। আসুন আমরা তাদের উপদেশ গ্রহণ করি। জীবনে কাজে লাগাই। হেদায়াতের পথে টিকে থাকার পথটাকে মসৃণ করার চেষ্টা করি। আল্লাহই তাওফীকদাতা।
বিভিন্ন স্থানে কিছু কিছু কথা টীকায় যোগ করা হয়েছে অনুবাদকের পক্ষ থেকে, পাঠকদের বোঝার সুবিধার্থে। বিশেষত ইমাম গাযালীর অংশটিতে এরকমটা বেশি দেখা যাবে।
শেষে প্রকাশক ভাইকে ধন্যবাদ, আমাকে এই কাজের সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ যেন তাদের এই সাহিত্যিক খেদমতকে কবুল করেন এবং বাংলা ভাষায় ইসলামী সাহিত্য সমৃদ্ধকরণের পেছনে তাদেরকে মজবুত ভূমিকায় অবতীর্ণ হওয়ার তাওফীক দান করেন, আমীন।
ইমাম গাযালী ফিকহের ক্ষেত্রে শাফিঈ মাযহাবপন্থী আলিম ছিলেন। এ কারণে ওযু, গোসল, তায়াম্মুম, নামাযের মাসআলাসহ অন্যান্য ফিকহী মতের ক্ষেত্রে এই বইতে তিনি যা উল্লেখ করেছেন তা শাফিঈ ফিকহের অবলম্বনেই। আমাদের দেশের অধিকাংশই হানাফী মাযহাবপন্থী। তাই এ বিষয়ে জেনে রাখা ভালো, যেহেতু এ দেশের লোক অধিকাংশই হানাফী, তাই গাযালীর প্রতি শ্রদ্ধাবোধ ও ভক্তির কারণে তাঁর ফিকহী মতামত অনুসরণ না করলেও চলবে। প্রত্যেকেই যার যার ফিকহ অনুযায়ী আমল করবেন।

লেখক আবু হামিদ আল-গাযালী জীবনী …..

আবু হামিদ আল-গাযালী ইসলামী ইতিহাসের অন্যতম প্রাজ্ঞ আলিম, ফকীহ, রব্বানী দার্শনিক ও অন্তরের চিকিৎসক। তাঁকে নিয়ে মুসলিমরা তো বটেই এর পাশাপাশি অমুসলিম বিশেষজ্ঞরাও প্রচুর গবেষণা করেছে ও করছে। যদি বলা হয় শীর্ষ দশজন মুসলিমের নাম বলতে যাকে অমুসলিম জগত চেনে ও জানে- তবে নিঃসন্দেহে সেই তালিকায় গাযালীর নামটিও দেখা যাবে। তাঁর রচনাবলী যুগের পর যুগ মুসলিমদের আধ্যাত্মিক উন্নয়নে সাহায্য করছে, তেমনি অমুসলিমদের কাছে ইসলামী দর্শন ও বুদ্ধিবৃত্তিকতার অন্যতম সেরা উদাহরণ গাযালী। 
এমন একটি সময়ে তাঁর জন্ম যখন মুসলিম উম্মাহ নানা সমস্যায় জর্জরিত। একদিক থেকে তাদের মাঝে অভ্যন্তরীণ কোন্দল ও দলাদলি যেমন চরম পর্যায়ে ছিলো, তেমনি বুদ্ধিবৃত্তিকভাবে নানা দলের নানামুখী মত উম্মাহকে ভেতরে ভেতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো। তিনি অতি অল্প বয়সে সেরা আলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে অন্তরের প্রশান্তি ও নিশ্চয়তা না থাকায় তিনি আপাতভাবে নিজেকে আড়াল করে নেন। এরপর থেকেই প্রকৃত গাযালী উঠে আসে। এর মাধ্যমে তিনি বুদ্ধিবৃত্তিকভাবে নিজের ইয়াকীনকে পুনরুদ্ধার করতে, ইলমের প্রকৃত উদ্দেশ্যের পথে নিজেকে দৃঢ় প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। 
তিনি তৎকালীন সময়ে ইলমের নামে প্রচলিত বিতর্ক, মুনাজারা, শাখাগত মাসআলা ও কালামশাস্ত্রকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া, দর্শনের নামে ইসলামবিরোধী আকীদার অনুপ্রবেশ, মুসলিমদের দলাদলি ও একে অপরকে ইসলাম থেকে বের করে দেওয়া- এসকল কিছুকেই সংস্কারের জন্য চেষ্টা করেন। তিনি চেয়েছিলেন ইলমের প্রকৃত উদ্দেশ্যকে ফিরিয়ে আনতে। যেই ইলম উপকারী, যা আখিরাতের রাস্তা দেখায়, নিজের আখিরাত নিয়ে চিন্তায় মগ্ন থাকতে শিক্ষা দেয়, মুসলিমদের সামগ্রিক কল্যাণের পথ দেখায়, যা আল্লাহকে চেনায়, আকাশ ও পৃথিবীর রহস্য উন্মোচন করে, কুরআন-সুন্নাহর প্রকৃত অনুসারী করে, অগ্রাধিকার ও প্রাধান্যকে সংশোধন করে, পূর্ববর্তী নেককারদের পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে সাহায্য করে। এ কারণে তাঁকে ইসলামী ইতিহাসের একজন স্বীকৃত মুজাদ্দিদ বলা যায়।
‘ইহইয়াউ উলূমিদ্দীন’ ‘কিমিয়ায়ে সাআদাহ’ ‘তাহাফাতুল ফালাসিফা’ ‘কানুনুত তাবীল’ সহ নানা গ্রন্থ ও পুস্তিকা লেখনীর জগতে তাঁর নামকে চিরস্থায়ী করেছে। আল্লাহ তাঁর ওপর রহমত বর্ষণ করুন, জান্নাতে উঁচু স্থান দিন, আমীন।
হেদায়াতের সূচনা ইসলামি জ্ঞানচর্চামূলক একটি বই, যেখানে ইমাম গাযযালীসহ তিনজন বরেণ্য আলিমের উপদেশ সংকলিত হয়েছে। দ্বীনের পথে চলার মৌলিক দিকনির্দেশনা পেতে আগ্রহী পাঠকদের জন্য বইটি রচিত।
আরো পড়তে অথবা দেখতে :- অনুগ্রহ করে Hardcopy ক্রয় করুন।
      We Respect Every Author Hardwork :- boipaw.com™

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।