সিরাতে খাতামুল আম্বিয়া সা.
বই সম্পর্কে
বই : সিরাতে খাতামুল আম্বিয়া সা.
লেখক : মুফতি মুহাম্মাদ শফি রহ.
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
বিষয় : সীরাতে রাসূল (সা.)
অনুবাদক : ইলিয়াস মশহুদ
কভার : হার্ড কভার
ভাষা : বাংলা
উভয় জাহানের নেতা, সৃষ্টিজগতের অহংকার, দুনিয়া-আখিরাত সৃষ্টির উপলক্ষ্য বিশ্বনবি মুহাম্মাদ -এর জীবনচরিত পড়া ও পড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাই যখন থেকে মুসলিমসমাজে সাহিত্যরচনা ও গ্রন্থ সংকলনের ধারা শুরু হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগের আলিমরা আপনাপন ভাষায় নিজস্ব ভঙ্গিতে অসংখ্য সিরাতগ্রন্থ রচনা করেছেন এবং ভবিষ্যতে যে আরও কত হাজার গ্রন্থ রচিত হবে, সেটি আল্লাহই ভালো জানেন। কবি বলেন,
যে বাগানে গেয়ে যায় গান হাজারো বুলবুলি সে বাগানে আমিও তাদের সাথে সুর তুলি।
শুধু যে মুসলিম লেখকগণ নবিজির জীবনীগ্রন্থ লিখেছেন তা নয়; বরং হাজার হাজার অমুসলিম লেখকও তাঁকে নিয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। এ ক্ষেত্রে ইউরোপীয় ইতিহাসবিদদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সকল অমুসলিম লেখক কর্তৃক নবিজীবন নিয়ে লেখা ২০-৩০টি গ্রন্থ সম্পর্কে তো আমারই জানা আছে। যদিও তারা বিভিন্ন ঘটনা বর্ণনার ক্ষেত্রে চরম পক্ষপাতিত্বের আশ্রয় নিয়েছেন। এ জন্য তাদের লেখা জীবনীগ্রন্থ পাঠ করা থেকে সাধারণ মুসলিমদের বিরত থাকা উচিত। তবে এটা নির্দ্বিধায় বলা যায়, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবিজির জীবনী রচনায় যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, অন্য কোনো মানুষের ক্ষেত্রে তার কিয়দংশও হয়নি।
সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি মুহাম্মাদ শফি রহ.-এর সিরাতগ্রন্থের বাংলা অনুবাদ, অনুবাদ করেছেন ইলিয়াস মশহুদ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
