মূল কন্টেন্টে যান

বই সম্পর্কে

সংশয়বাদী   
লেখক : ড্যানিয়েল হাকিকাতজু
প্রকাশনী : Ilmhouse Publication
বিষয় : অন্ধকার থেকে আলোতে
পৃষ্ঠা : 266, কভার : পেপার ব্যাক, সংস্করণ : ১ম

Image

ড্যানি,য়েল হাক্বিকাতযু। হালের একজন দা’ঈ ইলাল্লাহ। দীর্ঘদিন ধরেই বক্তব্য আর লেখালেখির মাধ্যমে লিবারেলিসম, সেক্যুলারিসম, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদ সহ বিভিন্ন মতবাদগুলোর পেছনের ধারণা ও প্রস্তাবনাগুলোর ব্যবচ্ছেদ তিনি করে আসছেন। “সংশয়বাদী” বইটিতে নাস্তিকতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদ, মডার্নিটি, বিজ্ঞানবাদ, লিবারেলিসম ইত্যাদি বিভিন্ন বিষয়ে ইসলামের আলোকে চমৎকার আলোচনা এনেছেন তিনি।

অনেকেই মনে করেছেন বইটি হল নাস্তিকতার জবাবমূলক বই। এই ধারণাটি ভুল। বরং এটা হল পশ্চিমা মতবাদগুলো এবং তাঁদের কমন বক্তব্যগুলোকে প্রশ্ন করা, ব্যবচ্ছেদ করার, এগুলোর পেছনের ধারণা, পূর্বানুমানকে প্রশ্ন করার বই।

সংশয়বাদী ড্যানিয়েল হাকিকাতজুর গ্রন্থের বাংলা অনুবাদ। নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদসহ আধুনিক পশ্চিমা মতবাদগুলোর ভিত্তি ও পূর্বানুমানকে ইসলামের আলোকে প্রশ্ন ও পর্যালোচনা করা হয়েছে।

           লেখক পরিচিতি

ড্যানিয়েল হাক্বিকাতজুর জন্ম হিউস্টন, টেক্সাসে। পড়াশুনা করেছেন হার্ভার্ডে। আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ফিফিক্স আর গ্র্যাজুয়েট পর্যায়ে পড়েছেন দর্শন নিয়ে। এছাড়া টাফটস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন দর্শনে। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তার সুযোগ হয়েছে নোবেল বিজয়ী বিভিন্ন পদার্থবিদ ও দার্শনিকদের অধীনে পড়ার। এছাড়া আলিমগণের তত্ত্বাবধানে তিনি নিয়মতান্ত্রিকভাবে দ্বীন ইসলাম সম্পর্কে শিখছেন।
ড্যানিয়েল হাক্কিকাতযু আলাসনা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা। এ ইন্সটিটিউটের উদ্দেশ্য ইসলাম নিয়ে আধুনিক সময়ের বিভিন্ন সংশয় ও সন্দেহের মোকাবেলা করতে মুসলিমদের শেখানো। পশ্চিমা দার্শনিক চিন্তা, ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য এবং মুসলিম ও মডার্নিটির সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে তিনি লেখালেখি করে থাকেন। ড্যানিয়েল হাক্কিকাতযু বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাসজিদ এবং মাদ্রাসায় বক্তব্য রেখেছেন। লেখকের সাইট:
মুসলিম স্কেপটিক – https://muslimskeptic.com/ আলাসনা ইন্সটিটিউট –https://www.alasna.org

আরো পড়তে অথবা দেখতে :- অনুগ্রহ করে Hardcopy ক্রয় করুন|we Respect Every Author Hardwork-boipaw team 

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।