মৌলিক আকীদা ()
বই সম্পর্কে
মৌলিক আকীদা
লেখক : শাইখ ড. হাইসাম আল-হাদ্দাদ
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
বিষয় : ঈমান, আকীদা, বিশ্বাস
পৃষ্ঠা : 64, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2021
‘মৌলিক আকীদা’ বইটি মূলত ঈমান-আকীদার মৌলিক ও সর্বসম্মত বিষয়াদির একটি সংক্ষিপ্ত পাঠ। আকীদার শাখাগত ও বিশ্লেষণী অংশ এর বিষয়বস্তু নয়৷ বইটি কুরআন ও সুন্নাহর সরাসরি শব্দ ও বাক্যমালা অবলম্বনে খুবই সহজ ও সাবলীল ভাষা ও বর্ণনাভঙ্গি ব্যবহার করে রচিত হয়েছে৷
এ বই থেকে-____________________________________
• আকীদার মৌলিকতম বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করা সহজ হবে।
• এসব বিষয়ে আহলুস সুন্নাহর মাঝে কোনো মতানৈক্য না থাকার ব্যাপারে নিশ্চয়তা লাভ হবে; ফলত, আকীদার মৌলিক বিষয়াদির ক্ষেত্রে কাঙ্ক্ষিত দৃঢ়তা হাসিল হবে।
“মৌলিক আকীদা” বইটিতে ঈমান ও আকীদার মৌলিক ও সর্বসম্মত বিষয়গুলো কুরআন-সুন্নাহর আলোকে সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আকীদার মূলনীতি জানতে চাওয়া পাঠকদের জন্য বইটি রচিত।