মূল কন্টেন্টে যান

আত্মার ব্যাধি গীবত : ওবায়দুল ইসলাম সাগর | Attar Badhi Gibot : Obaydul Islam Shagor

বই সম্পর্কে

  • বই: আত্মার ব্যাধি গীবত
  • লেখক: ওবায়দুল ইসলাম সাগর 
  • পৃষ্ঠা: ৯৬
  • ধরণ: পেপ্যারব্যাক
  • প্রকাশন: ফাতিহ প্রকাশন
  • ফিক্সড প্রাইস: ১২০৳

বইটি এমন এক টপিকে লেখা! যার ব্যাধিতে আক্রান্ত গোটা সমাজ, পরিবার, রাষ্ট্র। এমনকি দ্বীনি মহলও এই ব্যাধির সংক্রামক থেকে রেহায় পাচ্ছে না। এমতাবস্থায় এই মারাত্মক ব্যাধির প্রতিষেধক হিসেবেই বইটি কাজ করবে ইনশাআল্লাহ। 

আবার অনেক ক্ষেত্রে গীবত করাও সওয়াবের কাজ, সেসব ক্ষেত্রগুলো না জানার কারণে, আমরা সওয়াব তো পায়ই না, বরং যেসব ক্ষেত্রে গীবত পাপের কারণ হয়, সেসব কাজেই আমরা অভ্যস্ত। তাই গীবত সম্পর্কে আমাদের জানা দরকার। বইটিতে গীবতের খুটিনাটি বিস্তর ও সহজ সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে।
প্রি-অর্ডার চলবে ২২ মে ২০২২ তারিখ পর্যন্ত ইন শা আল্লাহ।
আমরা সিয়াম পালন করি, সালাত আদায় করি, দান-সাদকা করি, যাকাত আদায় করি, হজ্ব পালন করি, ভালো কাজের আদেশ করি, খারাপ কাজের নিষেধ করি, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহভিত্তিক জীবন পরিচালনা করার চেষ্টা করি। পাশাপাশি আরও একটি কাজ ব্যাপকভাবে করি, তা হলো নেকি বিলানো। মনের অজান্তেই এতো সব ভালো ভালো কাজের কষ্ট করে অর্জিত নেকিগুলো বিলিয়ে দেয়াতেই যেন প্রশান্তি।
ভাবুনতো! এইযে এতোগুলো ভালো কাজ আপনি করলেন, আশা রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আখিরাতে আপনাকে দয়া করে আপনাকে জান্নাত দান করবেন, কিন্তু আখিরাত জীবনে গিয়েই দেখলেন, অর্জিত সেই আমল, অলরেডি আপনি নিজ হাতেই বিলিয়ে দিলেন, অন্য মানুষকে। কেবল বিলিয়েই বসে থাকলেন না, তাদের পাপগুলোও নিজের কাঁধে তুলে নিলেন। জান্নাতের দারপ্রান্তে গিয়েও অবশেষে ফিরে আসতে হলো ভয়ানক সেই জাহান্নামে। কেমন হবে সেই অনুভূতি?
হ্যাঁ গীবত এমনই একটি পাপ, যে পাপের কাফফারা কেবল সওয়াব দিয়েই আদায় করতে হয়। অথচ গীবতের ভয়াবহতা সম্পর্কে না জেনে, আমরা অনায়াসেই এই পাপে লিপ্ত। যখন কারোর গীবত করি, মনে হয় আমি তো ভালো কাজই করছি! অথচ বুঝে উঠতে পারি না, আমি আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারছি।
বইটি এমন এক টপিকে লেখা! যার ব্যাধিতে আক্রান্ত গোটা সমাজ, পরিবার, রাষ্ট্র। এমনকি দ্বীনি মহলও এই ব্যাধির সংক্রামক থেকে রেহায় পাচ্ছে না। এমতাবস্থায় এই মারাত্মক ব্যাধির প্রতিষেধক হিসেবেই বইটি কাজ করবে ইনশাআল্লাহ।
গীবতের প্রকারভেদ
আমরা নিজেদের জানা অজানা অবস্থায় যে গুনাহটি নিঃসঙ্কোচ সবচেয়ে বেশি পরিমাণ করে থাকি তা হচ্ছে গীবত। এটি এমন এক গুনাহ, যা করার সময় আমাদের মনে হয় না—আমরা যে গুনাহ করছি।
গীবতের ক্ষতিসমূহের মধ্যে অন্যতম হলো, যার গীবত করা হয় তার আমলনামায় গীবতকারীর সওয়াব চলে যায় এবং গীবতকারীর আমলনামায় যার গীবত করা হয়; তার গুনাহ চলে আসে। এজন্যেই হযরত হাসান বসরী রহিমাহুল্লাহ যখন শুনতেন কেউ তার সম্পর্কে গীবত করেছে, তখন তিনি সে ব্যক্তির জন্য অনেক ফল এবং হরেকপদ মিষ্টদ্রব্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিতেন এবং বলতেন : মাশাআল্লাহ, তিনি আমার অনেক উপকার করেছেন।
গীবত হচ্ছে গুনাহে কবীরা বা বড়ো গুনাহ। কুরআনুল কারীমে সূরা হুমাযার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন—
وبل لكل همزة لمزة
‘দুর্ভোগ প্রত্যেকের—যারা পশ্চাতে ও সমুখে লোকের নিন্দা করে।’
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন
‘তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করবে না এবং একে অপরের আড়ালে নিন্দা করবে না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত  খেতে পছন্দ করবে? প্রকৃতপক্ষে তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু।’৩
গীবত কতটা ন্যাক্কারজনক ব্যাপার—তা বুঝতে আমরা এই আয়াতের দিকে মনোযোগ দিই। আল্লাহ রাব্বুল আলামীন উল্লিখিত আয়াতে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। লক্ষ করুন, এখানে আল্লাহ তায়ালা গীবতের ব্যাপারে কত শক্তিশালী ও পরিষ্কার তুলনা দিয়েছেন বান্দার বোঝার সুবিধার্থে। প্রথমত আদম সন্তান পরস্পর ভাই-ভাই, রক্তের সম্পর্কে না হোক; আচার-আচরণ ও প্রকৃতিগত দিক থেকে সকল মানুষ একই মৌলিক বৈশিষ্ট্যের অধিকারী।
লোভ, ঘৃণা, হিংসা, সুবিধাগ্রহণ ইত্যাদি মৌলিক প্রবণতা সব মানুষের মধ্যেই কমবেশী রয়েছে প্রকৃতিগতভাবেই। সে হিসেবে সব মানুষই ভাই-ভাই। দোষী ব্যক্তি যে রকম রক্ত-মাংসের তৈরী মানুষ, গীবতকারীও তেমনই রক্ত-মাংসের তৈরী মানুষ। মুহূর্তের দুর্বলতায় পরিবেশ পরিস্থিতির প্রভাবে, শয়তানের প্ররোচনায় যে-কেউ কোনো একটি অপরাধ করে থাকতে পারে। সে-রকম অবস্থায় পড়লে কিংবা সে-রকম সুযোগ পেলে গীবতকারীও যে—সে অপরাধটি করত না তার কোনো নিশ্চয়তা নেই। তাই স্বভাবগত দিক থেকে অপরাধকারী আর গীবতকারী একই বৈশিষ্ঠ্যের অধিকারী। স্বভাবগতভাবে তারা ভাই-ভাই।
তাই কেউ যখন অন্য একজন অনুপস্থিত দোষী ভাইয়ের নামে গীবত করে, তখন সে তার মৃত ভাইয়ের গোশত আহার করে বটে। এখানেও আল্লাহ তায়ালার তুলনাটা কত সুন্দর ও শক্তিশালী হয়ে উঠেছে লক্ষ করুন। এখানে ‘মৃত’ বলতে ‘অনুপস্থিত’ বোঝাচ্ছে। একজন ‘মৃত’ ব্যক্তির শরীর থেকে গোশত খুলে নিলেও মৃতব্যক্তি যেমন কোনো প্রতিবাদ করতে বা বাধা দিতে পারে না; তেমনই একজন ‘অনুপস্থিত’ ব্যক্তির নামে হাজারটা সত্য-মিথ্যা দোষের কথা বর্ণনা করলে অনুপস্থিত থাকার কারণে সেও—সেসব কথার কোনোরকম প্রতিবাদ করতে পারে না কিংবা নিজের স্বপক্ষে কোনো বক্তব্য পেশ করতে পারে না। অথচ সেই একই কথা তার সাক্ষাতে বললে, নিশ্চয়ই সে আত্মপক্ষ সমর্থন করে কোনো না কোনো কথা বলতে চাইত।  

ওবায়দুল ইসলাম সাগরের “আত্মার ব্যাধি গীবত” বইটিতে গীবতের সংজ্ঞা, এর নানান প্রকারভেদ এবং এই ব্যাধি থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।