বইঃ রাগ নিয়ন্ত্রণে রাখুন
বই সম্পর্কে
রাগ নিয়ন্ত্রণে রাখুন short pdf link
লেখক : আবু যারীফ
প্রকাশনী : পথিক প্রকাশন
বিষয় : সুন্নাত ও শিষ্টাচার, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 144, কভার : হার্ড কভার
ভাষা : বাংলা
একটি বই শুধু তথ্য দেয় না, প্রশ্ন দেয় এবং নতুন করে চিন্তা করতে শেখায়। যথাযথ বিষয়ের উপর লিখিত একটি বই আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। এমনই একটি বিষয় হচ্ছে ‘রাগ’। রাগ বা ক্রোধ মানব জীবনের একটি অবিচ্ছেদ্য বিষয়। এই রাগ থেকে আমাদের মতো সাধারণ মানুষ থেকে শুরু করে প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সম্মানীত সাহাবাগণও (রাদিয়াল্লাহু আনহুম) মুক্ত নন। তবে এই রাগ মানুষের জীবনে যেমন নিন্দনীয় বিষয় তেমন সৌন্দর্যের বিষয়ও বটে। তবে রাগ ততক্ষণই সৌন্দর্য হিসেবে অবস্থান করে যতক্ষণ তা আমাদের নিয়ন্ত্রণে থাকে।
একটু অনুসন্ধান করলে দেখতে পাবো, আমাদের জীবনের অনেক সুযোগ নষ্ট হয়ে যাওয়ার পেছনে রয়েছে এই রাগ বা ক্রোধ। রাগের মাথায় কারো কথা বা কাজের মূল্যায়ন করলে তাতে ইনসাফ করা সম্ভবপর হয় না। বক্ষমান বইটিতে তাই রাগের বাস্তবতা এবং রাগ নিয়ন্ত্রণের বিবিধ উপায় উপকরণ
সম্পর্কে বিশদ আলোচনা উপস্থাপন করা হয়েছে। যাতে রাগ নিয়ন্ত্রণ করে পাঠক খুঁজে পায় তার জীবনের কাঙ্খিত সফলতা।