আপনি নন অভ্যাসের দাস : শাইখ ড. মাশআল আব্দুল আযিয আল-ফাল্লাহি
বই সম্পর্কে
আপনি নন অভ্যাসের দাস
লেখক : শাইখ ড. মাশআল আব্দুল আযিয আল-ফাল্লাহি
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789848012857
কে কার দাস?
মানুষ অভ্যাসের দাস, নাকি অভ্যাস মানুষের – এই নিয়ে ছাত্রজীবনে অনেকবার বিতর্ক হতে দেখেছি এবং পরম উৎসাহে সেগুলোয় অংশ নিয়েছি। কিন্তু কোনো মীমাংসা কি হয়েছিল? এখন আর সেটা মনে করতে পারি না।
তবে, এতদিন পর এই বইয়ে এসে দেখলাম অভ্যাসকে একেবারে ছাতু-ভর্তা বানিয়ে ফেলা হয়েছে। অভ্যাসকে দেখানো হয়েছে দাউদ আলাইহিস সালামের হাতের সেই বিগলিত লোহার মতো, যেমন ইচ্ছা আকার দেওয়া যায়, মনের মতো করে গড়ে নেওয়া যায়। ফলে মানুষের জীবনে গড়ে তোলা যায় যেমন ভালো অভ্যাস, তেমনই আবার বেরিয়ে আসা যায় সব মন্দ অভ্যাসের দাসত্ব থেকে। তবে এর জন্য কিছু নিয়ম ও পদ্ধতির অনুসরণ করতে হয়। আগ্রহ ও সংকল্প থাকতে হয়। প্রতিজ্ঞা ও প্রতীক্ষা থাকতে হয়। কিছু সাময়িক কষ্ট ও যাতনা সইতে হয়। বাধা ও প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়ে যেতে হয় সুউচ্চ পাহাড়ের মতো দৃঢ় ও অটল। লক্ষ্যের প্রতি রাখতে হয় তীক্ষ্ণ দৃষ্টি। এসব কথাই লেখক এই বইয়ে বলেছেন অতি চমৎকারভাবে ধারাবাহিক বিন্যাসে, বিভিন্ন উদাহরণ ও দৃষ্টান্তের মাধ্যমে। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে।
সেইসঙ্গে, বইটি পড়ার সুবাদে আমার মনে বারবার নাড়া দিয়ে যাচ্ছে কিছু কথা, আমরা যদি কেবল শারীরিক গঠনটাকেই প্রকৃত মানুষ না বলি, তাহলে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে মানুষের যে জন্মগ্রহণ, এটাই তার একমাত্র জন্য নয়। বরং এই জগতে তার বারবার জন্ম হয়। বারবার সে জেগে ওঠে। হঠাৎ কোনো এক ঘটনায় কিংবা একটি কথায় তার জীবন বদলে যায়। একটি
সম্পর্কের দোলায় কিংবা ভালোবাসার একটিমাত্র আলতো ছোঁয়ায় পরিবর্তন হয়ে যায় তার চলার গতিপথ। একটিমাত্র প্রতিজ্ঞায় খুলে যায় তার জীবনের স্বপ্নপূরণ ও সফলতার দ্বার। সেই জীবনের সঙ্গে তার আগের জীবনের কোনো মিল থাকে না। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে দেখুন, কৌতূহলে ভরা এক ঐতিহাসিক ঘটনার মাধ্যমে কেমন অসাধারণ বদলে গেলেন উমর রা.। নবীজির দরবারে আসার আগের ও পরের উমর এক রইলেন না! আরও কত সাহাবি হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেলেন! এরপর ইতিহাসজুড়ে আরও কত মনীষী! এই নিকট অতীতেও রয়েছে এমন আরও বহু উদাহরণ। এমনকি আমাদের এই চারপাশের বর্তমানেও! এ কি তাদের নতুন জন্ম নয়!
কিন্তু মানুষ জানে না কোথায় লুকিয়ে আছে তার এই নতুন জন্মের স্বর্ণ-কাঠি!
-শামীম আহমাদ
মিরপুর, ঢাকা
আপনি নন অভ্যাসের দাস শাইখ ড. মাশআল আব্দুল আযিয আল-ফাল্লাহির লেখা আত্মশুদ্ধিমূলক বই। খারাপ অভ্যাসের দাসত্ব থেকে মুক্ত হয়ে ভালো অভ্যাস গড়ার পথ বইটিতে সহজভাবে তুলে ধরা হয়েছে।
আপনি নন অভ্যাসের দাস বইটির হার্ডকপি ক্রয় করতে । আপনি নন অভ্যাসের দাস একটি নতুন বই তাই আপনি নন অভ্যাসের দাস বইটি PDF Download Free চাহিয়া লেখককে নিরুৎসাহিত করবেন না। তাছাড়াও আপনি নন অভ্যাসের দাস বইয়ের PDF Version এর কোনো রকম অনুমতি নেই। তাই আপনি নন অভ্যাসের দাস অরিজিনাল কপি
