মূল কন্টেন্টে যান

প্রশ্ন- বই বিনিময় উৎসবে কি ম্যান টু ম্যান বই বিনিময় হবে?

February 23, 2021 · Md Rafsan · অজানা

জেনে নিন বইবন্ধু বই বিনিময় উৎসবে কিভাবে বই বিনিময় করতে পারবেন।

প্রশ্ন- বই বিনিময় উৎসবে কি ম্যান টু ম্যান বই বিনিময় হবে?

উত্তর- নাহ। 

বই বিনিময় উৎসবে রবীন্দ্র সরোবরের ঢাল জুড়ে বই বিছানো থাকবে, সেখান থেকে ঘুরে ঘুরে বই প্রেমীরা পছন্দ অনুযায়ী বই বিনিময় করতে পারবেন।

প্রশ্ন — বই বিনিময় উৎসবে কি সব সব ধরনের বই বিনিময় করা যাবে?

উত্তর- বই বিনিময় উৎসবে একাডেমিক সকল বই  (স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং কোচিং) ছাড়া এবং বিতর্কিত বই ছাড়া বাকী সব বই বিনিময় করতে পারবেন।

প্রশ্ন- বই বিনিময় উৎসবে কি ১ টি বই দিয়ে যত ইচ্ছা বই নেয়া যাবে?

উত্তর- বই বিনিময় উৎসবে আপনি যতগুলো বই দিবেন ঠিক ততগুলো বই বিনিময় করতে পারবেন।

প্রশ্ন- একজন সর্বোচ্চ কয়টি বই নিতে পারবে?

উত্তর- একজন সর্বোচ্চ ৫টি বই বিনিময় করতে পারবে।

টিম

বইবন্ধুর সাথে বই বিনিময় উৎসব।

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?

আরও পড়ুন

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।