মূল কন্টেন্টে যান

সিরাতে রাসুল ﷺ শিক্ষা ও সৌন্দর্য : ড. মুসতফা সিবায়ী

September 16, 2022 · Md Rafsan · অজানা

সিরাতে রাসুল ﷺ শিক্ষা ও সৌন্দর্য 
ড. মুসতফা সিবায়ী
আম্মার আবদুল্লাহ অনূদিত 
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪
মুদ্রিত মূল্য : ১৮০/-
ধরন : হার্ডকাভার

ছোট্ট বয়সেই তিনি নিজের ভেতর গড়ে তুলেছিলেন আভিজাত্যের এক সুরম্য প্রাসাদ। নবীজির ﷺ অসামান্য আচরণ-দক্ষতা ও অভাবনীয় কৌশলের কারণে তাঁর প্রতি সকলের মনে গড়ে উঠত ভালোবাসার ভিত। প্রথম দেখাতেই উথলে উঠত ভালোবাসা। 
.
তখন তিনি ছোট। বুঝ-বুদ্ধি সবে ফুটতে শুরু করেছে। সেই তখনই তিনি তাঁর দাদার শাহিগদিতে বসে পড়তেন নিঃসংকোচে। সেখানে তাঁর চাচারা পর্যন্ত বসতে সাহস করত না। এটা দু-এক দিনের ঘটনা নয়, প্রায় দিনই ঘটত এমন ঘটনা। নবীজিকে ﷺ তাঁর চাচারা সেখান থেকে নামিয়ে দিতে চাইত; কিন্তু তখনই তাঁর দাদা বলে উঠতেন – ‘আরে! ওকে বসতে দাও না! আল্লাহর শপথ, অবশ্যই তাঁর এক অনন্য অবস্থান আছে!’
.
“সিরাতে রাসূল ﷺ : শিক্ষা ও সৌন্দর্য” বইয়ের চুম্বকাংশ। ড. মুসতফা সিবায়ী রাহিমাহুল্লাহর রচিত বইটি অনুবাদে ছিলেন আম্মার আবদুল্লাহ। বইটি প্রকাশ করেছে নাশাত পাবলিকেশন।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?

আরও পড়ুন

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।