মূল কন্টেন্টে যান

রুকইয়াহ : আয়াত, দুআ, পদ্ধতি -২ লেখক আবদুল্লাহ আল মাহমুদ | Rukyah 2

October 7, 2022 · Md Rafsan · অজানা

রুকইয়া কী? 

শাব্দিক অর্থে রুকইয়া সকল প্রকার ঝাড়ফুঁককে বলা হয়। শরিয়াহসম্মত হলে রুকইয়া শরইয়্যাহ বিপরীত হলে রুকইয়া শিরকিয়্যাহ। 

পারিভাষিক অর্থে আমাদের দেশে রুকইয়া বলতে বুঝানো হয়, শরিয়াহসম্মত সকল প্রকার ঝাড়ফুঁক; যার পদ্ধতি নবিজি, সালাফ ও গ্রহণযোগ্য আলিম হতে প্রাপ্ত এবং পরবর্তীতে প্রয়োজন অনুপাতে শরিয়াহ স্বীকৃত উসুল অনুযায়ী নিয়মাবলি গৃহীত।  

রুকইয়া কি না? 

গায়বের বিষয়ে খবর দেয়া, কে? কিভাবে? কি করেছে? -তা নিশ্চিত করা, গ্যারান্টিসহ এক বসায় সুস্থ করে দেয়া, কাউকে বশ করা, রাকি দেখালেই সুস্থ হয়ে যাওয়া ও মনের আশা পূরণ করার কোনো ব্যবস্থাপনর নাম রুকইয়া না। 

রুকইয়াহ কিভাবে করা হয়? 

রাকি রোগীর কানে কোরআন তিলাওয়াত ও দোয়া পড়ার মাধ্যমে সুস্থতার নিয়তে ঝারফোঁক করে। সমস্যা অনুপাতে শব্দ করে তিলাওয়াত ও দোয়া পড়া হয়। রুকইয়া চলাকালীন শরীরের বিভিন্ন পরিবর্তন দিক বিবেচনা করে সমস্যার সম্ভাবনা নিশ্চিত হয়। 
বিস্তারিত লক্ষ্মণ শুনে বা রুকইয়ার মাধ্যমে যে সমস্যা বুঝতে পারে; তা অনুযায়ী বাসায় নির্দিষ্ট কিছু আমল দেয়া হয়৷ তন্মধ্যে মাসনুন আমল, কোরআনের নির্দিষ্ট সুরা বা আয়াত, পানি ও বিভিন্ন সুন্নাহ মেডিসিন ব্যবহার, রুকইয়া অডিও শোনা এবং রোগ অনুযায়ী বিভিন্ন গোসল দেয়া হয়। 
অল্প কিছু দিনের মধ্যেই আব্দুল্লাহ আল মাহমুদ রচিত এই বইটির প্রি-অর্ডার শুরু হচ্ছে।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?

আরও পড়ুন

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।