বাংলা সাহিত্যের একাল-সেকাল গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার আলোচনা স্থান পেয়েছে। জীবনানন্দ দাশের কবিতার হেমন্তের প্রসঙ্গ উঠে এসেছে। আছে সাম্যবাদী কবি নজরুল ইসলামের সমকালীন ভাবনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি বইয়ের নানা দিক তুলে ধরা হয়েছে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সামগ্রিক আলোচনা, হুমায়ূন আহমেদের নাটকের মুসলিম রীতি-নীতি, ফারুক মাহমুদের কবিতার বিষয়-বৈচিত্র্য নিয়েও নাতিদীর্ঘ আলোচনা স্থান পেয়েছে। শেষের দিকে এ সময়ের গুরুত্বপূর্ণ তিন কবি কামাল চৌধুরী, আমিনুল ইসলাম ও ড. তপন বাগচীর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে।
