Post ID 111441
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর আতংকিত কারন ইতিমধ্যে সে জেনে গিয়েছে এক অসাধারন মেধাবী জেনেটিক ইঞ্জিনিয়া দান্তের ইনফার্নো থেকে অনুপ্রাণিত হয়ে অধিক জনসংখ্যা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য আবিষ্কার করেছে এক মহামারি মানব ধ্বংসকারী জীবানু প্লেগ। জীবানুটি একটি প্লাস্টিক ব্যাগে ভুগর্ভস্থ পানির টানেলে রাখা আছে যা আর মাত্র একদিন পরই ব্লাস্ট করে পানিতে মিশে যাবে আর নিমেষেই মানব দেহে ঢুকে পড়বে। কিন্তু জায়গাটি কোথায় তা জানে না কেউ। একটা ভিডিও চিত্রের মাধ্যমে জায়গাটা চিহ্নিত করাও কষ্টসাধ্য কিন্তু অসম্ভব না। আর এই জায়গা চিহ্নিত করার ক্ষমতা শুধু একজনই রাখে, রবার্ট ল্যাংডন হার্ভাডের প্রফেসর, সিম্বোলজিস্ট। কিন্তু সমস্যা হল ভুল দেশে তারা অনুসন্ধান চালায় এদিকে সময়ও কমে আসছে।
