মূল কন্টেন্টে যান

নিজেকে এগিয়ে নিন : ইমাম ইবনু রজব হাম্বলি রহঃ | Nijeke Agiye Nin By Imam Rojob Hammoli

October 20, 2022 · Md Rafsan · আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

নিজেকে এগিয়ে নিন
লেখক : ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 104

দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে ধারাবাহিক পরিশ্রম করে যেতে হয়। প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে এগিয়ে নিতে হয়। সফল হওয়ার পথে কোনো অবসর বা বিরাম নেই। এ পথে থেমে যাওয়া মানে পথ হারিয়ে ফেলা। সফল ব্যক্তিদের জীবন হিসেব করলে দেখা যায়, তাদের সফলতার মূলমন্ত্র ছিল—লক্ষ্য পানে অবিরাম এগিয়ে যাওয়া এবং নিয়মিত আমল করা।

মুমিন-জীবনের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। এটিই মহা সফলতা। পবিত্র কুরআনের ভাষায় আল-ফাওযুল কাবীর। এ জন্য একজন মুমিন আল্লাহর বিধান মেনেই তার জীবন পরিচালিত করে। মুমিন কখনো আমলশূন্য অলস বসে থাকতে পারে না। তবে সামনে অগ্রসর হতে হলে আল্লাহর রহমত ও সাহায্য অপরিহার্য। আর আল্লাহ কেবল তাদেরই সাহায্য করেন, যারা নিজেকে এগিয়ে নেওয়ার মজবুত সংকল্প করে এবং অল্প করে হলেও নিয়মিত আমল জারি রাখে।
এ বিষয়ে ইমাম ইবনু রজব হাম্বালি রাঃ -এর একটি অনবদ্য রচনা হলো আল-মাহাজ্জাহ ফী সাইরিদ দুলজা। আলহামদুলিল্লাহ, উপকারী সেই গ্রন্থটিরই অনুবাদ—নিজেকে এগিয়ে নিন। গ্রন্থটিতে আমলবিষয়ক এমন কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, যা জানা সবার জন্য জরুরি।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?

আরও পড়ুন

ভ্রূণের আর্তনাদ – শাহীনা বেগম | Vruner Artonad – Shahina Begom

January 4, 2023

বই : ভ্রুণের আর্তনাদলেখিকা : শাহীনা বেগম সম্পাদনা : মুফতি তারেকুজ্জামান, ডা. শামসুল আরেফীন শক্তি, মুফতি আবুল হাসানাত কাসিম,…

বিস্তারিত পড়ুন →

পরিশুদ্ধ ক্বলব – ক্বলবকে পরিশুদ্ধ করার কৌশল নিয়ে বই

December 23, 2022

ক্বলবকে পরিশুদ্ধ করার কৌশল নিয়ে বই 'পরিশুদ্ধ ক্বলব' অন্তরের রোগ ও চিকিৎসা, স্বভাব ও প্রতিরোধব্যবস্থা, কপটতা ও প্রতিকার…

বিস্তারিত পড়ুন →

বিশ্বাসের স্বাধীনতা : মাওলানা মামুনুর রশীদ | Bisshaser Shadhinota

October 20, 2022

বিশ্বাসের স্বাধীনতালেখক : মাওলানা মামুনুর রশীদ, মুফতি মুজাহিদুল ইসলামপ্রথম প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২প্রকাশনী : সত্যায়ন প্রকাশনবিষয় :…

বিস্তারিত পড়ুন →

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।