মূল কন্টেন্টে যান

চলে এসেছে সেলজুক সাম্রাজ্যের ইতিহাসের দীর্ঘ ফিরিস্তি Bangla

February 9, 2021 · Md Rafsan · Upcoming books

ইতিহাস অতীতের নীরব সাক্ষী। ইতিহাস চিরমুখর। যুগ-যুগান্তর ধরে মানবসভ্যতার চলমান জীবনধারাই ইতিহাস। সে চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে আছে কত শত ভাঙা-গড়ার অর্ধলুপ্ত অবশেষ- কত রক্তরঞ্জিত দৃশ্যপটের পরিবর্তন; কত নিশীথকালের দু:স্বপ্ন কাহিনি; কত উত্থান-পতন, কত চেষ্টার তরঙ্গ, কত সামাজিক বিবর্তন। 

আজ যা বর্তমান, কালই তা অতীত। ইতিহাস ত্রিকাল-সুত্রে গ্রথিত। ইতিহাস তো অতীতেরই সত্য-স্বরুপ  উদঘাটন- এক অনন্ত মানব জীবনপ্রবাহের অনির্বাণ দীপশিখা।  ইতিহাস অতীতের অভিজ্ঞতা, বর্তমানের সাধনা, ভবিষ্যতের ইঙ্গিত। 

ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানবসমাজের শুরু থেকে এর যাবতীয় কর্মকাণ্ড, চিন্তাচেতনা ও জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এজন্যই ইতিহাসকে বলা হয় জাতির দর্পণ। 

এ ইতিহাসের সাথে সম্পর্কসুত্রের ধারাবাহিকতায় মুহাম্মদ পাবলিকেশনের এবারের প্রকাশনা- ❝সেলজুক সাম্রাজ্যের ইতিহাস❞। ইসলামি ইতিহাসে সেলজুকদের রয়েছে এক স্মরণীয় অধ্যায়। দীর্ঘদিন যাবত তারা অর্ধ পৃথিবী শাসন করেছে অত্যন্ত প্রতাপ, বিক্রম ও ভাঙনের চড়াই-উতরাই নিয়ে। 

মুসলিম ইতিহাস অধ্যয়নে সেলজুক সাম্রাজ্যের ইতিহাসের রয়েছে অন্যতম ভূমিকা। রক্তাক্ত ক্রুসেড যুদ্ধের ইতিহাসের অগ্রসেনানি ছিলেন এ সেলজুকরা। সমৃদ্ধ সেলজুক সাম্রাজ্যের সূচনা, স্থিরতা, ভাঙা-গড়া এবং নানা চড়াই-উতরাই নিয়ে রচিত ❝সেলজুক সাম্রাজ্যের ইতিহাস❞। 

এ বইটিতে চলে এসেছে সেলজুক সাম্রাজ্যের ইতিহাসের দীর্ঘ ফিরিস্তি। যা পাঠককে পরিচিত করে দিবে মুসলিম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে।

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?

আরও পড়ুন

সেকালের চিত্র চরিত্র – দীনেন্দ্রকুমার রায় | Sekaler Chitro Choritro

December 22, 2022

সেকালের চিত্র চরিত্রদীনেন্দ্রকুমার রায়সংকলন, সম্পাদনা, টীকা : শতঞ্জীব রাহাপ্রচ্ছদ ও অলংকরণ : সৌজন্য চক্রবর্তীমুদ্রিত মূল্য : ৪৯০ টাকাসারাবছর…

বিস্তারিত পড়ুন →

বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন

নতুন বই, কবিতা ও লেখক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।