সত্যটা মিথ্যা : সাদাত হোসাইন – Sottota Mithya By Sadat Hossain
বই সম্পর্কে
- Title সত্যটা মিথ্যা
- Author সাদাত হোসাইন
- Publisher অন্যধারা
- ISBN 9789849683438
- Edition 1st Published September, 2022
- Number of Pages 176
- Country বাংলাদেশ
- Language বাংলা
রেজা সিরিজের প্রথম বই লেখার সময়ও আমি ভাবিনি যে, সত্যি সত্যিই এটা চালিয়ে যাব।
এর অবশ্য কারণও আছে। থ্রিলার লেখা আমার কাছে সবসময়ই ভীষণ কঠিন কাজ বলে মনে হয়।
তারপরও এই দুঃসাহসী চেষ্টার পেছনে মূল কারণ ছিল কৌতূহল। আমি দেখতে চেয়েছিলাম, পাঠক আমার এই অনভ্যস্ত নতুন পরিসরে বিচরণকে ঠিক কীভাবে গ্রহণ করেন?
মজার ব্যাপার হচ্ছে, পাঠক আমাকে চমকে দিয়েছেন। রেজা সিরিজের প্রথম দুটি বই নিয়েই তাদের সাড়া ছিল অভাবিত।
মাঝখানে খানিক বিরতি নিতে গিয়ে আবিষ্কার করলাম, তাদের আগ্রহের সেই পারদ ক্রমশই চড়েছে। সম্ভবত এটিই আমাকে রেজা সিরিজের আরো একটি উপন্যাস লিখতে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করেছে।
আজকাল আমার নিজের সঙ্গে দারুণ একটি ব্যাপার ঘটে। পত্রিকা কিংবা টেলিভিশন সংবাদে দেখা নানা ঘটনা হুটহাট মাথায় গেঁথে যায়। এমন নয় যে, ওই ঘটনাগুলোকে আমি খুব সচেতনভাবেই মন ও মগজে সেঁটে নেই। বরং এটি ঘটে স্বতঃস্ফূর্তভাবে। এবং আমার অজান্তেই তার কিছু কিছু ক্রমশই ডালপালা ছড়াতে থাকে। তারপর হয়ে উঠতে থাকে কল্পিত মহীরুহ। এই প্রক্রিয়াটি আমি খুবই উপভোগ করি। ‘সত্যটা মিথ্যা’আমার কল্পনার জগতের সঙ্গে বাস্তব ঘটনার সংযোগে তৈরি তেমনই এক গল্প।

সাদাত হোসাইনের রেজা সিরিজের এই থ্রিলার উপন্যাসে গোয়েন্দা রেজা একটি রহস্যময় ঘটনার তদন্ত করে। সিরিজের ধারাবাহিকতায় লেখা এই বইটি থ্রিলারপ্রেমী পাঠকদের জন্য।